শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকছে না

news-image

অনলাইন ডেস্ক : গ্যাসের সমস্যা নিরসনে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে বংশাল, মুকিম বাজার প্রাইমারি স্কুল রোডসহ আশপাশ এলাকায় বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইন এর জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে বংশাল, মুকিম বাজার প্রাইমারি স্কুল রোড এলাকায় বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইন এর জন্য সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর আওতায় যে সব এলাকা থাকবে- মুকিম বাজার হাইস্কুল এলাকা, বংশাল মালিটোলা, আরমানিটোলা, আলুবাজার, নবাবপুর, তাঁতিবাজার, হোসেনি দালান, নাজিরা বাজার ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ