,

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ আইসিইউতে

news-image

ফরিদপুর ব্যুরো : ফরিদপুর সদর আসন থেকে বিএনপির নির্বাচিত সাবেক এমপি ও একাধিকবারের মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফ শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, গত চার দিন আগে নিউমোনিয়াজনিত অসুখে ঢাকার এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এরপর তার শরীরে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিলের সন্তান চৌধুরী কামাল ইবনে ইউসুফের অসুস্থতাজনিত খবরে পারিবারিক ও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সুস্থতা কামনা করছেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তার জ্যেষ্ঠকন্যা জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদিকা চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি আবদুর রউফ, নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, রেজাউল ইসলাম, এমটি আক্তার টুটুল, গোলাম মোস্তফা মিরাজ, বেনজির আহমেদ তাবরীজ, রেজোয়ান ইসলাম তরুণ, একেএম কিবরীয়া স্বপন, সৈয়দ আদনান হোসেন অনু, তানজিমুল হাসান কায়েস, শাহরিয়ার শিথীল, রাকিবুল ইসলাম রাকিবসহ নেতাকর্মীরা দোয়া কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা