,

পাওনা টাকার জন্য চাপ দিলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

news-image

সাভার প্রতিনিধি : রাজধানীর উত্তরায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উত্তরার পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ক্রোসফিস জিম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই ব্যবসায়ীর নাম সালাউদ্দিন শাওন (৫০)। তিনি সাভারের আশুলিয়ার মৃত আব্দুর রহমানের ছেলে। আশুলিয়া বাজারে রড সিমেন্টের ব্যবসা রয়েছে তার।

পুলিশ জানায়, ব্যবসা সূত্রে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরিচয় হয় সালাউদ্দিন শাওনের। পরে বিভিন্ন অজুহাতে ওই নারীর কাছ থেকে চার লাখ টাকা ধার নেন। পরে ওই নারী পাওনা টাকার জন্য চাপ দিলে সালাউদ্দিন উত্তরার কালিয়ারটেক এলাকায় ভাড়া বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন।

এরপর ওই নারীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেন সালাউদ্দিন। ওই নারী অসুস্থ হয়ে পড়লে গত ২৯ অক্টোবর রাজধানীর উত্তরা থানায় সালাউদ্দিনের নামে মামলা দায়ের করেন।

পরে গত বৃহস্পতিবার সালাউদ্দিনকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। আজ রোববার রিমান্ড শেষে তাকে জেলে পাঠানো হবে।

এ ব্যাপারে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, ‘সালাউদ্দিন শাওন আশুলিয়া এলাকায় নানা অপরাধমূলক কাজে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও দুটি নারী নির্যাতন মামলা করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি