,

পম্পেওর সঙ্গে তালেবানদের আলোচনা শুরুর আগে কাবুলে ভয়াবহ হামলা

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে তালেবানদের আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে কাবুলের সুরক্ষিত এলাকা গ্রিনজোনসহ বেশ কয়েকটি স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে আইএস জঙ্গিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তারিক আরিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার সকালে একসঙ্গে আঘাত হেনেছে অন্তত ২৮টি কাতিউশা রকেট। খবর নিউইয়র্ক টাইমসের।

এতে আটজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন ৩১ জন। তবে হামলার জন্য দায়ী কারা তা এখনও স্পষ্ট নয়। আইএস এ হামলার দায়িত্ব অস্বীকার করেছে।

ভয়াবহ এ রকেট হামলার ঘটনাটি ঘটানো হয়েছে কাবুলের কেন্দ্রস্থল ও পূর্বাঞ্চলে। এর পাশেই গ্রিনজোন হিসেবে পরিচিত অভিজাত ও কূটনৈতিক এলাকা অবস্থিত। শনিবার সকালে চালানো ওই হামলায় অনেক বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

দুটি কার থেকে আবাসিক এলাকা লক্ষ করে হামলা চালানো হয়। এমন একটি সময় বড় ধরনের এ হামলার ঘটনা ঘটল যখন তালেবান-মার্কিন সরকার আলোচনা শুরু হতে যাচ্ছে।

কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তে হামলাটি চালানো হয়।

এ ছাড়া তালেবান, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র– সব পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন। কয়েক মাস ধরে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা চলছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন।

ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে দুই হাজার সেনা কমিয়ে তিন হাজার মার্কিন সেনা রাখা হবে আফগানিস্তানে। বর্তমানে দেশটিতে সামরিক কৌশলগত ও প্রশিক্ষণ কাজে পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

তবে মার্কিন সেনা কমিয়ে আনার পর আফগানিস্তানে তালেবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর হামলার ঘটনা বেড়ে যেতে পারে এবং সেখানকার সরকার ও মার্কিন স্বার্থ ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

হামলা বেড়ে গেলে আফগান সামরিক বাহিনীর সেগুলো এককভাবে মোকাবেলা করার সামর্থ্য নেই বলেও মনে করেন তারা।

মার্কিন সেনা কমে গেলে নিরাপত্তা বাহিনী ছাড়াও আফগানিস্তানে বিদেশি স্বার্থেও আঘাত হানতে পারে জঙ্গিগ্রুপগুলো। টার্গেট করতে পারে বিভিন্ন দেশের দূতাবাস। যেমন- শনিবার রকেট হামলাতেই ইরানের দূতাবাস কম্পাউন্ডে রকেটের টুকরো গিয়ে আঘাত করেছে। তবে তাতে প্রতিবেশী দেশটির দূতাবাসের তেমন কোনো ক্ষতি ও কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে।

শান্তি আলোচনায় নিজেদের প্রভাব বিস্তার ও শক্তি প্রদর্শনের জন্য তালেবান এই রকেট হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তালেবান বিবৃতি দিয়ে বলেছে, তারা কখনও জনসমাগমের মধ্যে হামলা করে না।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা