,

মদ শেষ হয়ে যাওয়ায় স্যানিটাইজার পানে ৭ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ায় পার্টিতে মদ শেষ হয়ে যাওয়ায় হ্যান্ড স্যানিটাইজার পান করে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কোমায় রয়েছেন আরও দুইজন। দেশটির ইয়াকুতিয়া অঞ্চলের তাত্তিনস্কি জেলার তমতর গ্রামে এ ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার তমতর গ্রামে এক দল লোক পার্টি করছিলেন। অনুষ্ঠানের মাঝখানে তাদের পানীয় শেষ হয়ে যাওয়ায় হাতের কাছে থাকা করোনাভাইরাস প্রতিরোধী হ্যান্ড স্যানিটাইজার পান করেন। এতে প্রাথমিক তিন জন, পরে হাসপাতালে গত দুইদিনে আরও চারজনের মৃত্যু হয়। মারা যাওয়া সাতজনের মধ্যে প্রথম তিনজনের একজন ৪১ বছর বয়সী নারী। দুইজনের বয়স ২৭ এবং ৫৯ বছর।

এ অবস্থায় অসুস্থ বাকি ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শুক্রবার আরও তিনজনের মৃত্যু হয়। যাদের বয়স ২৮, ৩২ এবং ৬৯। আর শনিবার অপর ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স জানা যায়নি।

এ বিষয়ে রাষ্ট্রীয় আঞ্চলিক প্রসিকিউটর বলেন, স্যানিটাইজার পাণের কারণে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তারা যা পান করেছেন তাতে ৬৯ শতাংশ মিথানল ছিল, যা করোনা মহামারির সময়ে হ্যান্ড স্যানিটাইজার হিসেবে বিক্রি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা