বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যর সাসেক্স বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যর ‘ইউনিভার্সিটি অব সাসেক্স’ স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ’। এ স্কলারশিপ পেলে কোনো বাংলাদেশি শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতে পড়তে পারবেন। সাসেক্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের ফলে বাংলাদেশিদের জন্য বিশেষভাবে এ স্কলারশিপ চালু হয়েছে।

ইউনিভার্সিটি অব সাসেক্সের ওয়েবসাইটে বলা হয়েছে, ‌‘স্কলারশিপের বিজ্ঞাপনে মেধার যোগ্যতায় পড়ার সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা পাবেন তিন হাজার ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশিরা স্কলারশিপের আওতায় থাকা বিয়ষগুলোতে পড়তে পারবেন।’

এ জন্য আবেদন করা যাবে আগামী বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত। স্কলারশিপ কতজনকে দেওয়া হবে, তা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যেসব শর্ত পূরণ করতে হবে

এ স্কলারশিপ পেতে শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত, অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বিনা বেতনে অধ্যয়নের জন্য যোগ্যতা প্রমাণ দিতে হবে। ব্রিটেনে জীবনযাত্রার খরচ মেটানোর সামর্থ্য তার থাকতে হবে। সাসেক্সের ২০২১–এর স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ