,

মাত্র ২৫’শ টাকার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

news-image

সাভার প্রতিনিধি : মাত্র ২৫’শ টাকার জন্য সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন এলাকারই তিনজন লোক। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত ওই যুবকের নাম মামুন মিয়া (২৫)। তিনি আমিনবাজার ইউনিয়নের দৌবারই গ্রামের আনছার আলীর ছেলে।

এলাকাবাসী জানান, নিহত ওই যুবক পেশায় ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন। শনিবার প্রতিবেশী আখিলের একটি গাড়ি মেরামত করার জন্য যন্ত্রাংশ কিনতে মামুন মিয়াকে ২,৫০০ টাকা দেন আখিল। পরে গাড়ির যন্ত্রাংশ কিনতে একটু দেরি হওয়ায় শনিবার দিবাগত রাতে আখিল ও তার লোকজন ইলেকট্রিক মিন্ত্রী মামুন মিয়াকে বাড়ি থেকে ডেকে নেন। তাকে নিয়ে কাউন্দিয়ার পাঁচকানী এলাকায় যান। সেখানে আখিল, তার সহযোগী জাহিদ ও আরেক জাহিদ তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে, পালিয়ে যান।

পরে রাতেই পরিবারের সদস্যরা খবর পেয়ে ওই যুবককে চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এদিকে রাতেই হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ওই যুবকের লাশ নিয়ে আমিনবাজার ঢাকা আরিচা মহাসড়কের বসুধা এলাকায় বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

ওই যুবককে হারিয়ে হতদরিদ্র পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এ ঘটনায় জাহিদ নামের এক যুবককে গ্রেফতার করলেও প্রধান হত্যাকারীসহ দুজন পলাতক রয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ২ হাজার ৫০০ টাকার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারীদের মধ্যে জাহিদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনকে ধরতে বিভিন্ন এলাকার অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা