,

ইরানে রাজধানী তেহরানসহ শতাধিক শহরে লকডাউন শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় শনিবার থেকে রাজধানী তেহরানসহ শতাধিক শহরে লকডাউন বাস্তবায়ন শুরু হয়েছে।

শহরের অধিবাসী নন এমন কেউ রেডজোন হিসেবে চিহ্নিত শহরগুলোতে ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে না। নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা। খাদ্য সামগ্রীসহ জরুরি পণ্যের দোকান ছাড়া অন্য সব শপিংমল ও বাজার বন্ধ থাকবে।

অফিস-আদালতগুলোকে এক-তৃতীয়াংশ কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দিনে শহরের ভেতরে গাড়ি চলাচলের অনুমতি থাকলেও রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাস্তায় কোনো প্রাইভেট গাড়ি বের হতে পারবে না।

জরুরি সেবার সঙ্গে যুক্ত গাড়িগুলো কেবল এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ অবস্থা চলবে টানা দুই সপ্তাহ। এরপর আবারও তা বাড়ানো হতে পারে।

এদিকে, ইরানে শনিবার ২৪ ঘণ্টায় ৪৩১ জন করোনা রোগী মৃত্যুবরণ করেন। একই সময়ে আক্রান্ত হন ১২ হাজার ৯৩১ জন। ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ হাজার ৩২৭ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি এসব তথ্য জানিয়েছেন।

সূত্র: পার্সটুডে

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা