,

মা-বাবাকে মেরে হাসপাতালে পাঠানো সেই মেয়ে গ্রেফতার

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনায় পেনশনের টাকার জন্য মা-বাবাকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানোর ঘটনায় দায়ের করা মামলায় মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গত বুধবার (১৯ নভেম্বর) রাতে বাবার পেনশনের এক লাখ টাকার দাবিতে স্বামী ও স্বজনদের নিয়ে মা-বাবাকে মেরে রক্তাক্ত করেন মেয়ে সীমা আক্তার।

এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) রাতে বরগুনা সদর থানায় একটি মামলা করেন গ্রেফতার সীমা আক্তারের মা ও ভুক্তভোগী জাহানারা বেগম। পরে রাতেই ঢাকা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সীমাকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় সীমা আক্তার ও তার স্বামী হাফিজুর রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘টাকার জন্য মা-বাবাকে মারধরের অভিযোগে বরগুনা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী জাহানারা বেগম। মামলার প্রধান আসামি করা হয়েছে তার মেয়ে সীমা আক্তারকে। মামলার পর সীমাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’

বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা