প্রখ্যাত আলেম গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

news-image

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবার প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, মাওলানা গোলাম সারোয়ার সাঈদী এ দেশের প্রখ্যাত বুজুর্গান আলেমে দ্বীন সৈয়দ আজগর আহাম্মদের দৌহিত্র। তার পিতা মরহুম পীর গোলাম হাক্কানীর স্থলাভিষিক্ত হয়ে দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন।

মন্ত্রী শোকবার্তায় বলেন, মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর সঙ্গে আমার ব্যক্তিগত সুসম্পর্ক বিদ্যমান ছিল। তার মৃত্যুতে কসবাবাসী একজন ভালো মানুষকে হারাল। যে ক্ষতি পূরণ হবার নয়। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, মাওলানা গোলাম সারোয়ার সাঈদী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

এদিকে জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেছেন আইনমন্ত্রী।

মন্ত্রী শনিবার পৃথক শোকাবার্তায় বলেন, মরহুম ফজলুল হক মন্টুকে তিনি দীর্ঘদিন যাবত চেনেন ও জানেন। তিনি আজীবন শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে গেছেন এবং মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এজন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ