,

শত ব্যস্ততার মাঝে এক টুকরো অবসরে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের প্রধান তিনি। ১৭ কোটি মানুষের এ দেশের সরকার পরিচালনার গুরুদায়িত্ব তার কাঁধেই। এই দায়িত্ব পালনে তাকে শত ব্যস্ততায় ডুবে থাকতে হয়। এর ফাঁকেই এক টুকরো অবসর খুঁজে বের করেন তিনি। সেই অবসরে তিনি হয়ে ওঠেন একেবারে সাধারণ বাঙালি নারী। এই সাধারণ অবসরযাপনই তাকে করে তোলে অসাধারণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন সাধারণ অবসরযাপনের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে শনিবার (২১ নভেম্বর) বিকেলে। একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনের লেকে বড়শি দিয়ে মাছ ধরছেন। আরেকটি ছবিতে দেখা যায়, সাধারণ বাঙালি নারীর মতোই তিনি সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন।

এই দুই ছবিতে মুগ্ধতা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা।

বড়শি দিয়ে প্রধানমন্ত্রীর মাছ ধরার ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ‘ক্যাপশন দেবার মতো বিদ্যা আমার নাই।’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ছবি দুটি পোস্ট করে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ। তিনি সাফল্যের সাথে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তিত করেছেন। দশ লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আশ্রয় দিয়েছেন। কিন্তু এখনো রান্না, মাছ ধরা এবং সেলাই উপভোগ করার জন্য সময় খুঁজে পান।’

ছবি দুটি নিজ ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘সাধারণ বাঙালি নারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা। নানা ব্যস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে। সব হারিয়ে দেশের জন্য সারাদিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল লিখেছেন, ‘সাধারণে অসাধারণ, সত্যি তিনিই আমাদের মানবতার মা।’ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা