,

হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের ব্যাপারে মাইক পম্পেও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের টেবিলে সব অপশন খোলা রয়েছে বলে আবারো হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ইসরায়েলের দৈনিক পত্রিকা ‘জেরুসালেম পোস্ট’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, গত চার বছরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই নীতি অনুসরণ করে এসেছে এবং এই নীতির পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরো বলেন, আমার মূল্যায়ন এবং ইতিহাস তাই বলবে যে, আমরা এ ব্যাপারে খুবই সফল হয়েছিলাম।

তিনি আরো বলেন, আমি স্মরণ করতে পারি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণের শুরুর দিকে আমরা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গিয়েছিলাম। তখন বিশ্ব বলেছিল ইরানের বিরুদ্ধে শুধু যুক্তরাষ্ট্রের চাপ কার্যকর হবে না।

পম্পেও বলেন, এই চাপের কারণে ইরান বিশ্বব্যাপী ক্ষতিকর তৎপরতা কমাতে বাধ্য হয়েছে। এর মধ্যে একটি হলো ইরান আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো অর্থের চালান গ্রহণ করতে পারবে না। এটি আগের যে কোনো সময়ের চেয়ে সম্পূর্ণভাবে ভিন্ন ছিল এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছে বার্তা গেছে।

সূত্র : পার্স টুডে

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি