,

আদালতের ছুটি কমিয়ে মামলাজট স্বাভাবিক করা হবে: অ্যাটর্নি জেনারেল

news-image

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আজ শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান আসলাম, সাইফুজ্জামান, মোহাম্মদ মনিরুল ইসলাম, সারোয়ার হোসেন বাপ্পি,ওয়ায়েস আল হারুনী, রেজাউল করিমসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশে মামলা জট অনেকদিন যাবত আছে। করেনাকালীন যেহেতু আদালত বন্ধ ছিল। সে কারণে নতুন মামলা কম হয়েছে। যেসব মামলার জট রয়েছে, কোর্ট যখন খুলে যাবে তখন আদালতের ছুটি কমাতে হবে। সে সময়ের মধ্যে কর্মদিবস বাড়িয়ে মামলা জট কমিয়ে এনে স্বাভাবিক অবস্থায় ফিরেয়ে আনার চেষ্টা করা হবে।

তিনি বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যপারে বলেন, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তারা যেসব দেশে আছে সেসব দেশের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আনতে হবে। আইনি প্রক্রিয়া চলমান আছে। কাজ শেষে হলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি