,

‘যেখানে দুর্নীতি সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনীর অভিযান’

news-image

অনলাইন ডেস্ক : ‘যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। গুলশানের (মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাড়ি) অভিযান তারই একটি অংশ।’

আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার ওয়্যারলেস কলোনি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানে দুর্নীতি সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। গুলশানের (মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাড়ি) অভিযান তারই একটি অংশ। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেই সিরাজগঞ্জে জঙ্গি আস্তানার জঙ্গিরা আত্মসমর্পণ করেছে।

রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় স্বর্ণ চোরাকারবারি গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ৬০০ ভরি সোনা (আট কেজি), ১০টি দেশের মুদ্রা ও ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা