মে মাসের সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে , শনাক্ত ছাড়ালো ১ কোটি ২২ লাখ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে কভিড-১৯ শনাক্ত ছাড়িয়েছে ১ কোটি ২২ লাখ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, মোট শনাক্তের মধ্যে ৭৩ লাখের বেশি সুস্থ হয়ে গেছেন এবং মারা গেছেন ২ লাখ ৬০ হাজার ২৮৩ জন।

যুক্তরাষ্ট্রে গত মে মাসের পর করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজারের বেশি মানুষ। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উদ্ধৃতি দিয়ে আজ শনিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

কভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে করোনা নিয়ে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮২ হাজারের বেশি মানুষ।
সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯৩ হাজার মানুষ। যদিও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নতুন শনাক্তের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৫০০।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী