রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ‘গোল্ডেন মনির’

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক পাওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মনিরের ৬ তলা বাড়িতে র‍্যাব-৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুক্রবার মধ্যরাতে এই অভিযান শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত চলে।

শনিবার সকালে র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় গোল্ডেন মনিরকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ টাকা, অস্ত্র এবং স্বর্ণালঙ্কার পেয়েছে র‌্যাব। চারটি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র নেই।

র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন, মাদক, অবৈধ অস্ত্র রাখা ও আরও কয়েকটি সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী