,

করোনার চিকিৎসায় রেমডিসিভির ব্যবহার বন্ধে ডব্লিউএইচও’র পরামর্শ

news-image

নিউজ ডেস্ক : নভেল করোনাভাইরাসের চিকিৎসায় রেমডিসিভিরের ব্যবহার আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিবিসি জানিয়েছে, রোগীর শারীরিক অবস্থার কোনো উন্নতি, মৃত্যুর ঝুঁকি কমা বা তার ভেন্টিলেশনের প্রয়োজন না হওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত না পাওয়ায় এই পরামর্শ দেয়া হয়েছে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্যানেল থেকে বলা হয়, ‘ডব্লিউএইচও-র প্যানেল রেমডিসিভির ব্যবহারে রোগীর মৃত্যুর ঝুঁকি কমা, ভেন্টিলেশনের প্রয়োজন হ্রাস, চিকিৎসায় দ্রুত সুস্থ হওয়া বা এ সংক্রান্ত কোনো সুবিধা হওয়ার যথেষ্ট প্রমাণ পায়নি।’

কভিড-১৯ এর চিকিৎসায় সম্প্রতি যে দুইটি ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, রেমডিসিভির তার একটি। কিন্তু গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রের গিলিয়াড সায়েন্সেস ইনকরপোরেশন উৎপাদিত রেমডিসিভিরের প্রভাব নিয়ে একটি ক্লিনিক্যাল ট্রায়ালের বিষয়ে নিজেদের অভিমত প্রকাশ করে।

সেখানে সংস্থাটির গবেষকেরা জানান, তাদের গবেষণায় কভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের হাসপাতালে অবস্থানের সময় কমানো বা মৃত্যু ঠেকাতে ওষুধগুলো সামান্যই প্রভাব রেখেছে বা কোনো প্রভাবই ফেলতে পারেনি।

করোনা শুরু হওয়ার কয়েক মাস পর থেকে এই ওষুধটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প অনেক মাতামাতি করেন। আরও কয়েকটি ওষুধের ব্যাপারে তিনি রীতিমতো প্রচারণা চালান। পরে একাধিক গবেষণায় বলা হয়, কভিড-১৯ রোগের ক্ষেত্রে ওষুধগুলোর কোনো কার্যকারিতা নেই।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের