,

ভয়াবহ দূষণের জন্য দিল্লি ছাড়লেন সোনিয়া গান্ধী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ধুলো আর ধোঁয়ায় ভয়াবহ দূষণের শিকার ভারতের রাজধানী দিল্লি ছাড়লেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তার অসুস্থতা বাড়তে পারে- এমন আশঙ্কায় চিকিৎসকেরা তাঁকে আপাতত দিল্লি ছাড়ার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনেই শুক্রবার বিকেলে গোয়া চলে গেলেন সোনিয়া।

চিকিৎসকদের আশঙ্কা, ধোঁয়াশা এবং দূষিত বাতাসের কারণে সনিয়ার বুকে ফের সংক্রমণ ছড়াতে পারে। বাড়তে পারে শ্বাসকষ্ট। তাই করোনা আবহে কোনো ঝুঁকি না নেয়ার কথা বলেছেন তারা। খবর আনন্দবাজারের।

প্রসঙ্গত, চলতি বছরে দু’বার এমন সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কংগ্রেস নেত্রীকে। প্রথম বার ফেব্রুয়ারির গোড়ায়। দ্বিতীয় বার জুলাই মাসের শেষ পর্বে। অসুস্থতার কারণে ১৪-২৩ সেপ্টেম্বর সংসদের অধিবেশনেও যোগ দেননি তিনি। চিকিৎসার জন্য বিদেশেও গিয়েছিলেন। এখনও তাঁর চিকিৎসা চলছে এবং নিয়মিত মেডিকেল চেকআপ করাতে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের