,

২১ বছরেই তিন বিয়ে, এবার চতুর্থ বিয়ের জন্য মেয়ে খুঁজছেন তিন বৌ

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের ২২ বছর বয়সী আদনান। এই নিয়ে চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তাতে অবশ্য সম্মতি আছে তার আগের তিন বৌয়ের। এই তিন বৌ মিলে এখন স্বামীর চতুর্থ বিয়ের জন্য মেয়ে খুঁজছেন।

আদনান থাকেন শিয়ালকোট অঞ্চলে। আদনানের যখন মাত্র ১৬ বছর বয়স, তখন তার প্রথম বিবাহ সম্পন্ন হয়। প্রথম বিয়ের সময় আদনান একজন ছাত্র ছিলেন, পড়াশোনা চালাচ্ছিলেন। বছর চারেকের মাথায় অর্থাৎ যখন তার ২০ বছর বয়স, তখন দ্বিতীয় আর গত বছর তৃতীয়বার বিয়ে (২১ বছরে) করেন তিনি।

এবার আরও একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শিয়ালকোটের আদনান। মজার বিষয় হলো, এ ক্ষেত্রে পাত্রীর নাম হতে হবে এস বা শ দিয়ে। তার অন্যতম কারণ, আদনানের বাকি তিন স্ত্রীয়ের নামও এই অক্ষর দিয়েই শুরু। তাদের নাম যথাক্রমে শুম্বল, শুবানা, শাহিদা। প্রথম স্ত্রী শুম্বল ও আদনানের তিন সন্তান আছে। দ্বিতীয় স্ত্রী শুবানার সঙ্গে রয়েছে আরও দুই সন্তান। যাদের মধ্যে একটিকে দত্তক নিয়েছেন তৃতীয় স্ত্রী শাহিদা।

আরও একটি তথ্য জেনে অবাক হতে হয়। একই ছাদের নিচে তিনজন নারী বাস করেন, যারা পরস্পরের সতীন। কিন্তু তাদের মধ্যে কোনও ঝামেলা বা ঝগড়া হয় না। শুধু তাই নয়, আদনান যে চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, তার জন্য যোগ্য পাত্রী খুঁজছেন তার তিন স্ত্রী। তিন বউ, পাঁচ সন্তানের এই বিশাল সংসারের খরচ কীভাবে চালান আদনান?

আয়ের উৎস সম্পর্কে স্পষ্টভাবে কিছু না বললেও আদনান জানিয়েছেন, প্রথম বিয়ের পর থেকেই ধনসম্পত্তির বৃদ্ধি হয়েছে তার।

সূত্র: গাল্ফ টুডে

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা