,

ইউরোপের প্রতি ১৭ সেকেন্ডে মারা যাচ্ছে একজন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় দেশগুলোতে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে হু হু করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইউরোপের দেশগুলোতে প্রতি ১৭ সেকেন্ডে একজন করে মারা যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও বলেছে, আগামী ছয় মাস ইউরোপীয় দেশগুলোকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে।

সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগ বৃহস্পতিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

সতর্কবাণী উচ্চারণ করে বলেন, ইউরোপে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ২৯ হাজার মানুষ মারা গেছে। হিসাব করে দেখা গেছে, প্রতি ১৭ সেকেন্ডে করোনায় এক ব্যক্তির মৃত্যু হচ্ছে।

গত মাসে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে ইউরোপের কিছু দেশ বেশ কঠোর অবস্থান নিয়েছে। ফলে সেসব দেশে করোনা কিছুটা নিয়ন্ত্রণে আছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, ইউরোপে এ পর্যন্ত দেড় কোটির বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৫৪ হাজার মানুষের।

ইউরোপে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, স্পেন, ইতালি ও জার্মানির নাগরিক। সবচেয়ে বেশি ৫৩ হাজার মানুষ মারা গেছে ব্রিটেনে। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ২০ লাখের বেশি মানুষ। সংখ্যার হিসাবে যা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।

হ্যান্স ক্লুগ বলেছেন, বিশ্বের মোট কোভিড আক্রান্ত রোগীর ২৬ শতাংশ এবং মোট মৃত্যুবরণকারীদের ২৮ শতাংশ ইউরোপের অধিবাসী।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের