,

জাতীয় শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক মন্টু আর নেই

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু আর নেই। শনিবার দিবাগত রাত ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ফজলুল হক মন্টুর জানাজা বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

ফজলুল হক মন্টুর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ফজলুল হক মন্টুর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গত বছরের ৯ নভেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের কেন্দ্রীয় কাউন্সিলে ফজলুল হক মন্টুকে সভাপতি করা হয়। মন্টু শ্রমিক লীগের রাজনীতিতে একজন পরিচিত নাম। এর আগের কমিটির তিনি কার্যকরী সভাপতি ছিলেন। ইতোপূর্বে তিনি শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পাবনা জেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন।

দীর্ঘ ৪৫ বছর ধরে ট্রেড ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ফজলুল হক মন্টু ১৯৬৯-৭০ সালে পাবনা জেলা ছাত্রলীগের দায়িত্বে ছিলেন। স্বাধীনতাযুদ্ধে তিনি পাবনা জেলা মুজিব বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি