,

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৬ হাজারের বেশি মানুষ। এই সময়ে সেখানে প্রাণ হারিয়েছে ৫৮৪ জন।

দেশটিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে ১ লাখ ৯২ হাজার জন আক্রান্তের মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ২০ লাখের বেশি মানুষ। আর ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫ জনের মৃত্যুর মধ্যে দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা হয়েছে ২ লাখ ৫৮ হাজারের বেশি।

ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৫ কোটি ৭২ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ১৩ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের