,

করোনাকালে নতুন প্রেম নেইমারের

news-image

অনলাইন ডেস্ক : ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার নতুন প্রেমে মজেছেন! ব্রাজিলের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে দেশটির পপস্টার গ্যাবিলির সঙ্গে ‘ওপেন রিলেশনশিপ’-এ আছেন পিএসজি ফরোয়ার্ড।

প্রতিবেদনটিতে বলা হয়, গ্যাবিলির সঙ্গে নেইমারের প্রথম পরিচয় ইন্সটাগ্রামে। যার পুরো নাম গ্যাব্রিয়েল বাতিস্তা। করোনার শুরু থেকেই তাদের সম্পর্কের শুরু। করোনা প্রাদুর্ভাবের মাঝেও নাকি তারা বেশ করারই একে অপরের সঙ্গে দেখা করেছেন।

নেইমারের সঙ্গে দেখা করতে গ্যাবিলি নাকি প্যারিসেও গিয়েছেন। বন্ধুদের নিয়ে নেইমারের বাড়িতেও থেকেছেন। তার আগে কিছুদিন ছিলেন হোটেলে।

সম্প্রতি তারা ব্রাজিলেও একসঙ্গে সময় কাটিয়েছেন। তবে এই জুটি নাকি একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নন। অর্থাৎ যখন-তখন যে কেউ ছেড়ে যেতে পারেন। ওপেন রিলেশনশিপ বা ‘মুক্ত সম্পর্ক’ বজায় রেখেছেন।

জুলাইয়ে ২৫ বছর বয়সী গ্যাবিলি মিউজিক ভিডিও বের করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দনও জানিয়েছিলেন নেইমার।

২৮ বছর বয়সী নেইমার অবশ্য প্রায়শই এমন সম্পর্কে জড়িয়ে খবরে আসেন। ক্যারোলিনা দান্তাসের দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন।

ক্যারোলিনার গর্ভে নেইমারের ছেলে দাভি লুকার জন্ম। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ব্রাজিলিয়ান অভিনেত্রী ব্রুনা মারকুয়েজিনের সঙ্গে সম্পর্কে জড়ান নেইমার। এরপর নাতালিয়া বারুলিখের সঙ্গে সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। এর মধ্যেই এলো নতুন প্রেমের খবর। যার সময়কাল ৮ মাস হয়ে গেছে বলে খবর।

 

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা