,

করোনা সংক্রমণ : যুক্তরাষ্ট্রে একদিনে ১ লাখ ৭৩ হাজার আক্রান্ত, মৃত্যু ২ হাজারের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের ভয়াবহতা এখনো অব্যাহত রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১ লাখ ৭৩ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। মারা গেছেন প্রায় দুই হাজার মানুষ।

ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবার সকালে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৩ হাজার ৬৩২ জন আক্রান্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ১ হাজার ৯৫৬ জন।

যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত ১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৫৬ হাজার ২৫৪ জন।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে ছিল। পরে তা দুই লাখের কাছে এসে ঠেকে।

গত ১৩ নভেম্বর গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ লাখ ৮৩ হাজার ৫২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা যান ১ হাজার ৩৯৫ জন।

এমন পরিস্থিতিতে দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্যে আবারও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ বিধিনিষেধ চালু থাকবে বলে বিবিসি জানিয়েছে।

করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১৩ লাখ ৫৪ হাজার ৬১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ কোটি ৩৯ লাখ ৫০ হাজার।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা