,

কোচ হয়ে গেলেন গিবস ধারাভাষ্য দিতে এসে

news-image

অনলাইন ডেস্ক : লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ধারাভাষ্যকারের ভূমিকা পালন করার জন্য শ্রীলঙ্কায় এসেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস। কিন্তু শ্রীলঙ্কা পৌঁছানোর পরেই বদলে গেল গিবসের ভূমিকা। মাইক্রোফোন হাতে আর বসতে হচ্ছে না এই মারকুটে ব্যাটসম্যানকে। কারণ টুর্নামেন্টের দল কলম্বো কিংস গিবসকে প্রধান কোচের দায়িত্ব দিয়ে দিয়েছে।

কলম্বো কিংসের ভূমিকায় থাকা কবির আলি করোনায় আক্রান্ত হওয়ায় গিবসকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।

আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ। এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরটি আয়োজন করতে অনেক বেগ পেতে হলো শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি)। একেরপর এক সূচি পরিবর্তন করতে হয়েছে। ভেন্যু পরিবর্তন করে দুইটা থেকে কমিয়ে কেবল একটা করা হয়েছে। ১৫ দিন ধরে চলবে এই টুর্নামেন্টটি। ২৩টি ম্যাচই হবে হাম্বানটোটায়।

 

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা