,

করোনা: ফের নিউইয়র্কের সব স্কুল বন্ধ ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত সেপ্টেম্বরে ব্রুকলিনে কিছু শিক্ষার্থী স্কুলের বাইরে ক্লাস করেছিল।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

১৮ নভেম্বর নিউইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর রিচার্ড কারানজা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের সব স্কুল বন্ধ থাকবে এবং অচিরেই অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি শুরু করা হবে।’

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও বলেছেন, ‘এ সিদ্ধান্তে কেউ খুশি নন। আমরা আসলেই এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের প্রতি জোর দিয়ে বলতে চাই যে, খুব শিগগিরই আমরা ফিরে আসব।’

গত মার্চে করোনা প্রাদুর্ভাবের শুরুতে নিউইয়র্কের সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দুই মাস আগে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।
এখন করোনা সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় ফের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

বিবিসির খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক শহরে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ মারা গেছেন। বসন্তে শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের করোনার প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ছিল।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা