,

পূজা উদ্বোধন বিতর্ক : সাকিবকে কঙ্গনার আক্রমণ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতে গিয়ে বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের কালী পূজা উদ্বোধন বিতর্ক নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করলেন বলিউড তারকা কঙ্গনা রনৌত।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এক টুইটারবার্তায় সাকিবের প্রতি তিনি প্রশ্ন তোলেন, ‘মন্দিরে এত ভয় কেন? নিজেদের ধর্মের প্রতি বিশ্বাস নেই নাকি?’

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এমনিতেই মাথার উপর মামলা ঝুলছে, এর মধ্যেই সাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।

সম্প্রতি কলকাতার মন্দিরে গিয়ে কালীপূজার উদ্বোধন করার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে এক শ্রেণির মানুষের প্রবল সমালোচনার শিকার হন সাকিব।

এমনকি ফেইসবুক লাইভে এসে এক ব্যক্তি সাকিবকে হত্যার হুমকিও দেন। যাকে পরবর্তীতে গ্রেপ্তার করে র‌্যাব। তবে ইউটিউবে ভিডিও বার্তায় সাকিব দাবি করেন, তিনি কালী পূজা উদ্বোধন করেননি।

এ ঘটনা ভারতেও আলোচনা তৈরি করে। যার জেরে টুইট করেন কঙ্গনা। তিনি বলেন, ‘মন্দিরে এত ভয় কেন? কোনও কারণ তো থাকবে নিশ্চয়ই? এমনি এমনিই কেউ এতটা ঘাবড়ে যায় না!’

তিনি আরও বলেন, ‘আমি তো সারা জীবন মসজিদে থাকলেও আমার হৃদয় থেকে কেউ রাম নাম মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই, নাকি তোমাদের হিন্দু অতীত মন্দিরের প্রতি আকর্ষণ করছে তোমাদেরকে? প্রশ্ন করো নিজেকে।’

এদিকে বলিউডের বিতর্কিত দুই মুখ কঙ্গনা রনৌত ও তার বোন-ব্যবস্থাপক রঙ্গোলি চান্দেলকে ২৩ ও ২৪ নভেম্বরের মধ্যে থানায় হাজির হতে নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।

সাম্প্রদায়িক অসন্তোষ ও ঘৃণা ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন কঙ্গনা ও রঙ্গোলি, এই অভিযোগ এনে কিছুদিন আগে কাস্টিং ডিরেক্টর তথা ফিটনেস ট্রেনার মুন্নাওয়ার্লি সৈয়দ মামলা দায়ের করেন আদালতে।

এর আগে দেশটির কৃষক বিল বিরোধীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচিত হন কঙ্গনা। পাঞ্জাবের অমৃতসরে কৃষকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই কঙ্গনার কুশপুত্তলিকা পুড়ে কৃষকেরা। পরে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পুলিশকে নির্দেশ দেয় আদালত।

গীতিকার জাভেদ আখতারও অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। আরও কিছু ঝামেলায় জড়িয়ে তার নাম। মহারাষ্ট্র সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে মাস কয়েক আগে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা