,

বাংলাদেশ মামুনুলকে নিয়েই কাতার যাচ্ছে

news-image

স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে মঙ্গলবার। একদিনের বিরতি দিয়ে বৃহস্পতিবারই কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়তে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা। উদ্দেশ্য বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ। যে ম্যাচের প্রথমিক দলে রাখা হয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলামকে।

মামুনুল চোটের কারণে নেপালের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যান।

কাতার ম্যাচের জন্য বুধবার ২৭ জনের প্রাথমিক দল দেয় বাফুফে। নেপালের বিপক্ষে স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন সে দলে। সঙ্গে মামুনুল ছাড়াও যোগ হয়েছেন- পাপ্পু হোসেন, ডিফেন্ডার রায়হান হাসান ও মনজুরুর রহমান মানিক।

বিশ্বকাপের স্বাগতিক কাতারের বিপক্ষে ৪ ডিসেম্বর মাঠে নামবে জামালরা। দ্বিতীয় পর্বের ম্যাচ এটি। ঘরের মাঠে প্রথমপর্বে কাতারের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচ দারুণ লড়াই করে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

কাতারের বিপক্ষে ২৭ জনের প্রাথমিক দল:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকু ও পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত ও মনজুরুর রহমান মানিক।

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, মামুনুল ইসলাম, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, ম্যাথিউজ বাবলু ও সুমন রেজা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের