৭শ বাড়ির লাইন বিচ্ছিন্ন করলো তিতাস

news-image

গাজীপুর প্রতিনিধি : অবৈধভাবে গ্যাস সংযোগ তথা ব্যবহারের অভিযোগে গাজীপুরে অভিযান চালানো হয়েছে। তিতাস গ্যাসের উদ্যোগে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে ভ্যাম্যমাণ আদালতে এ অভিযান চালানো হয়েছে।

মহানগরীর রওশন সড়ক এলাকায় ২টি স্পটের ২০০ বাড়ির এবং মোগরখাল ও শরীফপুর কোনাপাড়া এলাকায় ৪টি স্পটে অবৈধভাবে স্থাপিত ৫০০টি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অপরদিকে রওশন সড়ক এলাকার মেসার্স ভাই-বোন বেকারিতে অননুমোদিত অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাসাবাড়িতে ১১ জনকে ৩ লাখ ১ হাজার টাকাসহ মোট ১৪ জনকে ৫ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গাজীপুরে দুইটি ওয়াশিং কারখানা ও বেকারিসহ ১৪ জনকে ৫ লাখ ৩১ হাজার টাকা জরিমানা ও একজনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তিতাস গ্যাসের (জোবিঅ-জয়দেবপুর) প্রকৌশলী মো. সুরুয আলম জানান, তিতাস গ্যাসের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত গাজীপুর মহানগীর দুইটি ওয়াশিং কারখানা, একটি বেকারি এবং ১১টি বাসায় অভিযান চালানো হয়।

এ সময় অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের অভিযোগে গাজীপুর মহানগরীর বোর্ড বাজারের কাথোরা এলাকার ওয়াশিং কারখানা মেসার্স এমা ড্রাই প্রসেস’র ব্যবস্থাপক আনিসুর রহমানকে ১৫ দিনের কারদণ্ড, লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।

এছাড়া অননুমোদিত গ্যাস কম্প্রেসর/বুস্টার -এ গ্যাস ব্যবহার এবং অনুমোদন ছাড়া হাউজ লাইনে অবৈধ হস্তক্ষেপের কারণে বোর্ডবাজারের শহীদ সিদ্দিক রোড এলাকায় অবস্থিত মেসার্স পারফেক্ট ওয়াশিং লিমিটেডকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন গাজীপুর তিতাস গ্যাস আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী. মো. সুরুয আলম, উপব্যবস্থাপক প্রকৌশলী এস.এম. আবু সুফিয়ান ও প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ