রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তনু হত্যা মামলা পিবিআইতে

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চাঞ্চল্যকর আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সাড়ে চার বছর পর আবারও মামলার তদন্তকারী সংস্থা বদল হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তকারী সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)র পর এবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)’র কাছে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।

এর আগে পুলিশ ও গোয়েন্দা সংস্থার (ডিবি) হাত পরিবর্তন হয়ে সিআইডিতে যায় এই হত্যা মামলার তদন্তভার। সিআইডি থেকে পিবিআইতে মামলার তদন্তভার ন্যস্ত করার বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেন সিআইডি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক।

এ মামলার তদন্তভার পরিবর্তন হলেও দীর্ঘ এই সময়ে তনুর হত্যাকারীরা শনাক্ত হয়নি। নেই মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি। দীর্ঘদিনেও খুনি চিহ্নিত না হওয়ায় ক্ষুব্ধ পরিবার এবং তনুর সহপাঠী ও কুমিল্লার বিশিষ্টজনেরা।

কুমিল্লার চাঞ্চল্যকর আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের পর কুমিল্লা ও সারা দেশে প্রবল প্রতিবাদ হয়। দেশের বাইরেও এ হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায় শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা।

তনুর পরিবার জানায়, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় পড়াতে যায় তনু। বাসায় না ফিরলে পরে স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার কাছাকাছি সেনানিবাসের ভেতর একটি জঙ্গলে তার মরদেহ পান। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে কুমিল্লা কোতোয়ালি থানা-পুলিশ ও ডিবির পর ২০১৬ সালের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্ত দায়িত্ব পায় সিআইডি কুমিল্লা। লাশ দাফনের আগে ও আদালতের নির্দেশে তনুর দুই দফা ময়নাতদন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করেনি।

২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল। পরে সন্দেহভাজনদের ডিএনএ ম্যাচিং করার কথা থাকলেও তা করা হয়েছে কিনা, সে বিষয়ে সিআইডি বিস্তারিত কিছু জানায়নি।

সর্বশেষ সন্দেহভাজন হিসেবে তিনজনকে ২০১৭ সালের ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সিআইডির একটি দল ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করা ব্যক্তিরা তনুর মায়ের সন্দেহ করা আসামি বলেও সিআইডি জানায়। তবে তাদের নাম জানানো হয়নি।

মামলাটির সর্বশেষ তদন্ত কর্মকর্তা ছিলেন সিআইডি কুমিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ।

এ বিষয়ে তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বলেন, চার বছর ধরে এ মামলাটি সিআইডির কাছে ছিল। এখন পিবিআইতে তদন্তর জন্য দিয়েছে।

তনুর বাবা ইয়ার হোসেন মঙ্গলবার দুপুরে দেশ রূপান্তরকে জানান, গত ১৫ নভেম্বর পিবিআই সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ভেতরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের সঙ্গে কথা বলে কিছু বিষয়ে জানতে চায় বলে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী