হেফাজতের বিকল্প কমিটি আসতে পারে শনিবার

news-image

নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের নবগঠিত কেন্দ্রীয় কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিত আল্লামা শফী অনুসারীরা পাল্টা কমিটি গঠনের হুমকি দিয়েছেন।

এ লক্ষ্যে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক করে বিকল্প কমিটির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। আগামী শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে তাদের।

তবে বিকল্প কমিটি গঠন নিয়ে চিন্তিত নয় হেফাজতে ইসলামের বর্তমান কমিটির নেতারা। সদ্যঘোষিত কমিটি নিয়ে ফের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

গত ১৫ নভেম্বর হাটহাজারী মাদ্রাসায় কওমিপন্থী সারা দেশের প্রতিনিধিদের নিয়ে কাউন্সিল শেষ হওয়ায় দেশ-বিদেশে হেফাজতের সমর্থকরা অনেকটা উজ্জীবিত বলে দাবি করেছেন সদ্যঘোষিত হেফাজতের নতুন কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির।

তার দাবি, তৃণমূলের নেতাকর্মী এবং সমর্থকরাও দারুণ উচ্ছ্বসিত। নতুন কমিটিতে ঢাকা থেকে শুরু করে সারা দেশের প্রতিনিধিরা ঠাঁই পেয়েছেন। দেশের প্রখ্যাত আলেম, পীর-মাশায়েখ, ধর্মীয় ব্যক্তিত্বরা রয়েছেন কমিটিতে।

অল্প সময়ের মধ্যে দেশব্যাপী জেলা, উপজেলা পর্যায়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে ঢেলে সাজানো হবে অরাজনৈতিক এ সংগঠনকে। নতুন পথচলায় গতি ফিরবে এমন প্রত্যাশা হেফাজতের এই শীর্ষ নেতার।

অন্যদিকে আল্লামা শফীর অনুসারী পদবঞ্চিতরা কয়েকদিনের মধ্যে করণীয় ঠিক করে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বলে একটি সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে।

সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মঈনুদ্দীন রুহি বলেন, আগামী শনিবার ঢাকায় আমাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশেষ মহলের ইঙ্গিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আত্মীয়করণ ও দলীয়করণের মাধ্যমে গঠন করা কমিটিকে অকার্যকর করতে ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি ঘোষণা করা হবে।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর দাবি, কাউন্সিলকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধীরা নানামুখী তৎপরতা চালালেও কাউন্সিলপরবর্তী সময়ে এর কোনো প্রভাব পড়েনি।

তিনি বলেন, প্রতিষ্ঠার ১০ বছর পর ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে হেফাজতের নতুন পথচলা শুরু হয়েছে। সম্মেলনের পর সারা দেশে হেফাজতের নেতাকর্মী এবং সমর্থকরা দারুণ উচ্ছ্বসিত। তৌহিদী জনতাও হেফাজতের ব্যাপারে আশাবাদী।

ইসলামাবাদী বলেন, হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দলের পক্ষেও নেই বিপক্ষেও নেই। নাস্তিক মুরতাদবিরোধী এবং ঈমান আকিদা রক্ষায় হেফাজতের ভূমিকা আরও বলিষ্ঠ হবে।

কে কী করল তা নিয়ে আমরা চিন্তিত নই। যে কেউ চাইলে কমিটি গঠন করতে পারে। এতে আমাদের বলার ও করার কিছু নেই।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ