,

সৌদি গ্র্যান্ড মুফতির ‘ফতোয়া’ নিয়ে বিতর্ক

ksa MOFTI‘একজন পুরুষের চরম খিদে পেলে তিনি তাঁর স্ত্রীকে কেটে টুকরো টুকরো করে খেতে পারবেন’ সৌদি আরবের প্রধান ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ বিন আবদুল্লাহ এমন একটি ফতোয়া দিয়েছেন বলে দাবি করেছে সংবাদমাধ্যম। বৃহস্পতিবার সৌদির বেশ কয়েকটি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

তবে মুফতি আবদুল আজিজ বিন আবদুল্লাহ এই ফতোয়ার বিষয়টি অস্বীকার করেছেন। আরব নিউজকে তিনি বলেছেন, ‘যারা ইসলামের শত্রু, তারাই এমন মিথ্যে প্রচারণা করছেন।’

বিজনেস টাইমসের খবরে বলা হয়, সৌদি আরবের প্রধান ধর্মীয় নেতা হিসেবে বিবেচিত এই ওয়াহাবি মুফতি বলেছেন, কেউ যদি তাঁর স্ত্রীর শরীর বা দেহের অংশ কেটে খান, তাহলে দু’জনের শরীর এক বলে বিবেচিত হবেন। এই ফতোয়াকে স্বামীর প্রতি স্ত্রীর আত্মত্যাগ ও আনুগত্য এবং এক দেহে বিলীন হওয়ার ব্যাপারে স্ত্রীর আগ্রহের নিদর্শন বা প্রমাণ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।

লন্ডনভিত্তিক দৈনিক আলকুদস আল আরাবিয়া জানিয়েছে, এই ফতোয়া নিয়ে সৌদি আরবে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। গণমাধ্যমে ও সোশ্যাল সাইটে এ নিয়ে বিতর্ক, বিদ্রূপ তৈরি হয়েছে।

তবে এ ফতোয়ার ব্যাপারে ওই মুফতির ওয়েবসাইটে কোন তথ্য পাওয়া যায়নি এবং সৌদির ধর্মীয় কর্তৃপক্ষও এই ধরণের ফতোয়ার কথা অস্বীকার করেছে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর