,

এই জুতার দাম ৪৩ লাখ টাকা!

news-image

অনলাইন ডেস্ক : এ জুতায় নেই কোনও সোনা অথবা হিরা। তারপরেও এর দাম ৪৩ লাখ টাকা! শুনে হয়ত অবাক লাগতে পারে! কিন্তু বাস্তবে তাই ঘটেছে।

গত রোববার (১৫ নভেম্বর) জুতা জোড়া নিলামে ওঠানো হয়। অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তাদের ধারণা ছিল, এর ১০-১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে। কিন্তু নিলামে তোলার পর হতবাক সবাই!

সারা বিশ্ব থেকে এর ডাক উঠতে থাকে। শেষ পর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৪৩ লাখ টাকা। তবে সংগ্রহকারী এখনও নিজের নাম প্রকাশ করেননি।

তবে এ জুতা জোড়া একটা বিশেষত্ব আছে। সেটা হলো, তৈরির সময়কাল ও এর মালিকের নাম। অর্থাৎ জুতাটি সাধারণ হলেও আড়াইশ’ বছরের পুরোনো! আর এর মালিক ছিলেন ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আনতোয়ানেতে।

সাদা রঙের, আট দশমিক আট ইঞ্চি লম্বা এ জুতা ছাগলের চামড়া দিয়ে তৈরি। কিছুটা উঁচু হিলের এ জুতার ওপরের অংশটি রিবন দিয়ে সাজানো।

ষোড়শ রাজা লুই এর স্ত্রী মারি-আনতোয়ানেতে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন। বছর দু-এক আগে তার ব্যবহৃত অলংকার নিলামে তুলে কয়েক মিলিয়ন ডলারে বিক্রি করা হয়।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর