সাকিবকে দা উঁচিয়ে হত্যার হুমকিদাতা সেই যুবক গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা যুবককে আটক করেছে র‌্যাব। মহসিন তালুকদার নামে ওই যুবক সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

মঙ্গলবার সকাল ১১টায় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। র‌্যাব- ৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মো. ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট (‘Mohsin Talukdar’) থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন মহসিন।

সাকিব সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার হুমকি দেন মহসিন। এসময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি।

ভিডিওতে মহসিন নিজের পরিচয় দিয়ে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটে ঢাকা যাবেন।

এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারো ফেসবুক লাইভে হাজির হন মহসিন। এসময় রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান তিনি।

মহসিন বলেন, কারো চাপে এই লাইভ ভিডিও করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভে এসেছেন তিনি।

এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের সমকালকে বলেন, এটি মানহানীকর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। মহসিন তালুকদার নামের যে ব্যাক্তি সাকিব আল হাসানকে হুমকি দিয়েছেন তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দু:খ প্রকাশ করলেই সবকিছু শেষ হয়ে যায় না।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ