,

গুগল ফটোজ বিনা খরচে আর ছবি রাখবে না

news-image

প্রযুক্তি ডেস্ক : গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল প্রতিষ্ঠানটি। এবার থেকে ১৫ জিবির বেশি গুগল ফটোজের জায়গা ব্যবহার করতে হলে দিতে হবে টাকা, ঘোষণা দিয়েছে গুগল।

স্বাভাবিক কারণে যারা ক্লাউডে ছবি, ভিডিও সঞ্চয় করে রেখে ফোন বা ল্যাপটপ খালি করে রাখতে চান, এবার তাদের দিতে হবে টাকা। ১ জুন ২০২১ সাল থেকে এই নিয়ম কার্যকর করার কথা বলেছে গুগল।

অনেকেই হাই রেজিলিউশন ভিডিো ও ছবি সেভ করে রাখার জন্য গুগল ফটোজ ব্যবহার করেন। তাদের জন্য এতদিন গুগলের এই পরিষেবা বিনামূল্যেই ছিল। গুগল ড্রাইভ ও জি-মেলের একটি নির্দিষ্ট পরিষেবার পর টাকা দিতে হতো। এবার থেকে গুগল ফটোজের ক্ষেত্রেও দিতে হবে। তবে ২০২১ সালে ১ জুনের আগে এই বিষয়ে ছাড় থাকছে।

গুগল ফটোজের ভাইস প্রেসিডেন্ট শিম্রিত বেন ইয়াইর বলেন, ‘১ জুনের আগে যে ছবি ও ভিডিও আপলোড করা হবে, সেগুলি ১৫ জিবির হিসাবে ধরা হবে না। তারমানে যে ব্যাকআপ ১ জুনের আগে হবে, সেগুলি বিনামূল্যে পাওয়া জায়গায় আছে বলেই ধরা হবে। স্টোরেজ লিমিটের ক্ষেত্রে আর এই সময়ের সেভ করা ছবি-ভিডিওে ধরা হবে না। ব্যাক আপ কোয়ালিটি দেখার জন্য যেকোনও সময় সিঙ্ক সেটিংয়ে গিয়ে ব্যবহারকারী সেটিংস বদলাতে পারবেন।’

হিসাব অনুসারে দেখা যাচ্ছে, ব্যবহারকারীদের মধ্যে ৮০ শতাংশ এই নিয়ম চালু হলেও গুগল ফোটোজ বিনামূল্যে আগামী তিন বছর ব্যবহার করতে পারবেন। তারপর স্টোরেজ লিমিট ফুরিয়ে গেলেও যেতে পারে। তবে তখনও ১৫ জিবি ফুরিয়ে গেলে নতুন করে জায়গা কিনতে হবে।

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা