অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই

news-image

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই।

কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউতে ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় রোববার দুপুরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সৌমিত্রের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর গত ৬ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

একদিন অন্তর একদিন তার কিডনির ডায়ালাইসিস করা হচ্ছিল। ২৪ অক্টোবর থেকে তার শারীরিক অবস্থার মূলত অবনতি হতে থাকে। তার পর ধীরে ধীরে তিনি চেতনাহীন হয়ে পড়েন।

গত বুধবার জনপ্রিয় এ অভিনেতার শ্বাসনালিতে অস্ত্রোপচার হয়। এর পর গত শুক্রবার থেকে সৌমিত্রের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। তাকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু তাতেও তিনি সাড়া দিচ্ছিলেন না।

এর পরই আজ তার মৃত্যুর সংবাদ দিল বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ।

১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। উচ্চশিক্ষা গ্রহণ কলকাতায়।

বাংলা চলচ্চিত্রের এই দিকপাল পেয়েছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার। এ ছাড়া আরও দেশ-বিদেশের বহু পুরস্কার পেয়েছেন তিনি।

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ঐতিহাসিক অমর সৃষ্টি ‘অপুর সংসার’ চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ