,

হেফাজতের আমীর বাবুনগরী, মহাসচিব কাসেমী

news-image

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : আলোচিত অরাজনৈতিক সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের’ আমীর মনোনীত হয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। মহাসচিব মনোনীত হয়েছেন জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী

রোববার হেফাজতের সদর দফতর হিসেবে পরিচিতি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে
কেন্দ্রীয় কাউন্সিলে এ ঘোষণা দেয়া হয়।

হাটহাজারী মাদ্রাসার শিক্ষাভবনের ৩য় তলায় এদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয় প্রতিনিধি সম্মেলন।

এতে সভাপতিত্ব করেছেন আল্লামা শফীর জীবদ্দশায় হেফাজত থেকে পদত্যাগকারী সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

প্রতিষ্ঠার প্রায় ১০ বছর এবং হেফাজতের আমীর আল্লামা শফীর মৃত্যুর পর প্রথমবারের মতো এ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রয়াত আল্লামা শফীর উত্তরসূরি নির্বাচনের পাশাপাশি হেফাজতের কমিটিতে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই।

চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আল্লামা শফীর মৃত্যুর পর আমীরের পদটি শূন্য হলে হেফাজতের কেন্দ্রীয় সম্মেলনে প্রস্তুতি নিতে থাকেন ধর্মভিত্তিক অরাজনৈতিক সংগঠন দাবি করা দলটির নেতারা।

সম্মেলন বাস্তবায়ন করতে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। তবে তাতে আল্লামা শফীর অনুসারী হিসেবে পরিচিত নেতাদের রাখা হয়নি। বিপরীতে মহাসচিব জুনায়েদ বাবুনগরী ও বিএনপি-জামায়াত সংশ্লিষ্টদের প্রাধান্য দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা