শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপনির্বাচনে হেরে যাওয়ায় নাশকতা : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে হেরে যাওয়ায় বিএনপি গত বৃহস্পতিবার নাশকতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার ধানমন্ডির বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা-১৮ উপনির্বাচনকে কেন্দ্র করে কিছু কথোপকথন পাওয়া গেছে। এতে শোনা যায়, ফল মেনে নিতে পারেনি বলেই বিএনপি এমনটি করেছে। যেখানেই তারা পরাজিত হয়েছে সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে।’

তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করেছে। তাদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসনীয়।’

এর আগে বাসে আগুন দেওয়া ও নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় শুক্রবার ২৮ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা ও চলন্ত ১১টি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাত থানায় এ পর্যন্ত ১৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় শনিবার পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ