,

টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিজিবির দাবি, নিহত ব্যক্তি মাদককারবারি। এসময় দুই বিজিবি সদস্যও আহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের নাফনদীর ১নং স্লুইস গেইট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনাক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, রাতে একটি হস্তচালিত কাঠের নৌকায় তিন ব্যক্তিকে মিয়ানমারের দিক থেকে বাংলাদেশ সীমান্তে আসতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে।

এসময় নৌকা থেকে বিজিবি সদস্যদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করা হয়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।

এসময় দুই পাচারকারী নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায় এবং অপর একজনকে নৌকায় আহতবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে নৌকা থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা