,

ট্রাম্পের সামনেই মেলানিয়া সেনাকর্মীর হাত ধরে জনসমক্ষে

news-image

অনলাইন ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হতে পারে বলে জোর গুজব চলছে সর্বত্র। এর মধ্যেই গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের বয়স্কদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন দিবসে মেলানিয়া ট্রাম্পকে দেখা গেল সামাজিক দূরত্ব বিধির তোয়াক্কা না করে এক সেনাকর্মীর হাতে হাত ধরে দাঁড়িয়ে আছেন।

তাদের থেকে বেশ কিছুটা দূরে একা দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন হারার পর ওই দিনই প্রথম জনসমক্ষে দেখা গিয়েছিল ট্রাম্প দম্পতিকে। কয়েকদিন আগেই কোভিড থেকে সেরা ওঠা ট্রাম্প বা মেলানিয়া দু’জনের কারও মুখেই অবশ্য মাস্ক ছিল না। তবে ইভাঙ্কা ট্রাম্প নিজের মুখ ঢেকেই রেখেছিলেন। তবে মাইক পেন্সের স্ত্রীও তার থেকে দূরে দাঁড়িয়েছিলেন। কিন্তু সেটি রীতি মেনেই তিনি করেছিলেন বলে অনুমান সবার।

কারণ মেলানিয়া স্বামীর থেকে শুধু দূরে দাঁড়িয়েই ছিলেন না, জনসমক্ষে হাত ধরেছিলেন এক সেনাকর্মীর। ওই সেনাকর্মীর পরিচয় এখনও জানা যায়নি। মেলানিয়ার মুখে মাস্ক না থাকলেও সেনাকর্মী মাস্ক পরেই ছিলেন। যতক্ষণ অনুষ্ঠান চলেছিল, মেলানিয়া ওই সেনাকর্মীর হাত ধরেই দাঁড়িয়েছিলেন। যা স্বভাবতই প্রশ্ন তুলে দিয়েছে ট্রাম্প-মেলানিয়ার বিবাহবিচ্ছেদ কি তাহলে এখন শুধু সময়ের অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা