,

ঢাকা-সিরাজগঞ্জে আ.লীগ ছাড়া সবার জামানত বাজেয়াপ্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মাদ হাবিব হাসান এবং তানভীর শাকিল জয় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আসন দুটিতে ভোটের ব্যবধান এতই যে, বিজয়ী প্রার্থী ছাড়া বিএনপিসহ বাকি সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল ৬ জন এবং সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল দুজন।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) আসন দুটিতে ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত নির্বাচনী ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হয়।

ঢাকা-১৮ আসনে ২১৭ ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল ৫ লাখ ৭৭ হাজার ১১৬ জন। ৮১ হাজার ৮১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়ার হার ১৪ দশমিক ১৮ শতাংশ। প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট বা জামানত ফেরত পেতে হলে প্রত্যেক প্রার্থীর কমপক্ষে ১০ হাজার ২২৭ ভোট প্রয়োজন ছিল।

কিন্তু বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট। এছাড়া গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ১২৬, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক ৯১, জাতীয় পার্টির মো. নাজিম উদ্দিন সরকার ৩২৫ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. মহিববুল্লা বাহার মাত্র ৮৭ ভোট পেয়েছেন।

এদিকে সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ১৭১ কেন্দ্রে মোট ভোটার ছিল ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ হাজার ৮৮ হাজার ৭৯৩ জন। ভোট পড়ার হার ৫১ দশমিক ৭৬ শতাংশ।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজার জামানত ফেরত পেতে প্রয়োজন ছিল ২৩ হাজার ৫৯৯ ভোট। কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৪৬৮ ভোট।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন শূন্য হয়েছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা