শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ সৌমিত্রের পরিস্থিতি অবনতি

news-image

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। হঠাৎ পরিস্থিতির অবনতি হয়েছে। শুক্রবার তার মস্তিষ্কের স্নায়ু কোনোরকমে সাড়া দিচ্ছে। ইইজি করে মস্তিষ্কের স্নায়ুর যে রিপোর্ট এসেছে, তাও অত্যন্ত খারাপ।

মেডিকেল বোর্ডের দাবি, মস্তিষ্কের স্নায়ুর সাড়া দেওয়ার সূচক গ্লাসগো কোমা স্কেল অনযায়ী ৫। চিকিৎসা বিজ্ঞানে এই সূচক তিনের কাছাকাছি পৌঁছলে ব্রেন ডেথ ঘোষণা করা হয়।

এখানেই শেষ নয়, একাধিক অঙ্গপ্রত্যঙ্গও সঠিকভাবে কাজ করছে না বর্ষিয়ান এ অভিনেতার। কোনো কোনো চিকিৎসকের মতে, ‘মাল্টি অর্গান ফেলিওরের পরিস্থিতি’। হার্ট, লিভার এবং কিডনি এ মুহূর্তে চিকিৎসকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনোটাই ঠিকভাবে কাজ করছে না।

চিকিৎসদের মতে, রক্তের উপাদানগুলোর দ্রুত বাড়া-কমা পরিস্থিতি অত্যন্ত জটিল করে তুলছে। সবমিলে গত ২৪ ঘণ্টায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটেছে। পরিস্থিতি অত্যন্ত সংকটজন।

৪০ দিন ধরে কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত ২৪ অক্টোবর রাত থেকেই মূলত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর ধীরে ধীরে তিনি অচেতন হয়ে পড়েন।

গত ৬ অক্টোবর করোনাভাইরাস আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর ১৪ অক্টোবর অভিনেতার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু কোভিড এনসেফেলোপ্যাথির কারণে তার স্নায়ুতে প্রভাব পড়ে। এরপর থেকেই প্রায় অচেতন তিনি। অবশ্য মধ্যে কয়েকদিন চোখ মেলে সাড়া দিচ্ছিলেন। কিন্তু হঠাৎই আবার তার এই অবস্থা। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ