শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল বুধবার রাত ১১টায় এই ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষার ফল http://ntrca.teletalk.bd/result জানা যাবে।

এবার ফলাফলে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২২ হাজার ৩৯৮ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে এক হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জন উত্তীর্ণ হয়েছেন।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এনটিআরসিএ’র ওয়েবসাইটের পাশাপাশি উত্তীর্ণদের এসএমএস করে জানানো হবে। এর আগে গত বছরের ১৫ ও ১৬ নভেম্বর বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে এক লাখ ৫৪ হাজার ৬৬৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে এসব প্রতিষ্ঠানে যোগ্য ও মানসম্পন্নদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ দেয় এনটিআরসিএ। ২০০৫ সাল থেকে এই পরীক্ষা নিচ্ছে এনটিআরসিএ। আগে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে থাকলেও সেই ক্ষমতা খর্ব করে সরকার এনটিআরসিএর মাধ্যমে এসব প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ