শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবর নিয়ে বিভ্রান্তি : শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকার দেশের শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেয়ার কথা ভাবছে- বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পরই বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি পাঠিয়ে মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে বুধবার বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমের জরিপ প্রকাশের ভার্চুয়াল অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বলেন, এ মাসের ১৪ তারিখ পর্যন্ত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি। আগামী ১৫ নভেম্বর খুলবে কিনা, নাকি বন্ধ রাখব, নাকি কোনো কোনো ক্লাসের জন্য সীমিত আকারে আমরা শুরু করতে পারব- এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখনও কাজ করছি। ১৪ নভেম্বরের আগে আমরা সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দিতে পারব। কারণ ১৪ তারিখের আগে তো আমাদের একটা সিদ্ধান্ত দিতেই হবে। কাল (বৃহস্পতিবার) বা পরশুর (শুক্রবার) মধ্যে আমাদের একটা সিদ্ধান্ত জানাতেই হবে।

শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেয়ার চিন্তা করছে। শিক্ষামন্ত্রীর কথায় এমন আভাস পাওয়া গেছে।

এরপরই সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে- এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি-সংক্রান্ত বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে সঙ্গে সঙ্গে গণমাধ্যমকে অবহিত করা হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ