শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শত শত যান পদ্মা পারের অপেক্ষায়

news-image

নিউজ ডেস্ক : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যান। দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা।

এসব যানের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে আটকে থাকায় চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্টে থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে শতাধিক ও গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কেও দুই শতাধিক পণ্যবাহী ট্রাককে পদ্মা পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

গাড়ির চালকরা জানান, তাদের দুর্ভোগের শেষ নেই। দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা তারা এভাবে নদী পারের অপেক্ষায় সড়কে আটকে থাকলেও এই সমস্যার সমাধান হয় না।

এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, মাঝে মধ্যে যানবাহনের চাপ বাড়ায় দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল তৈরি হয়। ঘাট প্রান্তে দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন সিরিয়ালে নেই। তবে গোয়ালন্দে মোড়ে কিছু ট্রাকের সিরিয়াল থাকতে পারে। বর্তমানে এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ