বাবর আজম পাকিস্তানের টেস্ট অধিনায়কও

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ও ওয়ানডেতে পাকিস্তানকে অনেক আগ থেকেই নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। এবার টেস্টের নেতৃত্বভারও উঠল তরুণ এই ক্রিকেটারের কাঁধে। পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বাবরকে।

মঙ্গলবার ( অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট অধিনায়ক হিসেবে বাবরের যাত্রা শুরু হতে পারে আগামী ডিসেম্বরে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর করার কথা পাকিস্তানের।

সদ্য সাবেক হয়ে পড়া আজহার আলীকে যে নেতৃত্ব থেকে সড়ানো হচ্ছে সেটা অনেক আগ থেকেই শোনা যাচ্ছিল। সর্বশেষ ইংল্যান্ড সফরে তার নেতৃত্বে ভালো করতে পারেনি পাকিস্তান। তাছাড়া আজহারের ব্যাটে রানও ছিল না। এসব নিয়ে ফিঁসফাঁসের মধ্যেই আজ চূড়ান্ত ঘোষণা এলো।

গত অক্টোবরে সরফরাজ আহমেদকে সরিয়ে পাকিস্তানের টেস্ট অধিনায়ক বানানো হয় আজহার আলীকে। তারপর তার নেতৃত্বে আট টেস্ট খেলে দুটিতে জিতেছে পাকিস্তান। তিনটি করে হার এবং ড্র।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ