রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহজে তৈরি করুন রেশমি চিকেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : চিকেনের যেকোনো পদ খেতে ভালোলাগে। এই এক উপাদান দিয়ে তৈরি করা যায় নানা রকমের খাবার। অতিথি আপ্যায়নে কিংবা বাড়ির সবার জন্য তৈরি করতে পারেন চিকেনের ভিন্ন স্বাদের কোনো পদ। আজ চলুন জেনে নেয়া যাক তেমনই একটি পদ রেশমি চিকেন তৈরির রেসিপি-

উপকরণ:
৫০০ গ্রাম চিকেন
পেঁয়াজ কুচি এক বাটি
১০টি কাজুবাদাম
টক দই ৫০ গ্রাম
হলুদ গুঁড়া
মরিচ গুঁড়া
ধনে গুঁড়া
আদা রসুন পেস্ট ১ টেবিল চামচ
মরিচ কুচি ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ চা চামচ
লেবুর রস
১ চা চামচ ঘি
৪টি এলাচ ও লবঙ্গ
১টি দারুচিনি
দুটি তেজপাতা
আধা টেবিল চামচ গরম মশলা গুঁড়া
১ চা চামচ কাসৌরি মেথি
স্বাদমতো লবণ
পরিমাণমতো সাদা তেল
এক টুকরা জলন্ত কয়লা।

প্রণালি:
৫০০ গ্রাম চিকেনের লেগ পিস ভালো করে ধুয়ে একটি পাত্রে রাখুন। এবার দই, হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, আদা-রসুন পেস্ট, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, ১চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করুন। এবার কড়াই গরম করে তাতে তেল দিন। তেল গরম হয়ে এলে তাতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে অল্প একটু ভেজে নিন। এবার পেঁয়াজের সাথে কাজুবাদাম দিয়ে দু’মিনিট ভেজে নিন। ভাজা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে রেখে দিন।

এবার ভেজে রাখা পেঁয়াজ ও কাজুবাদাম গ্রাইন্ডারে পেস্ট করে নিন। এরপর ম্যারিনেট করে রাখা মাংসের পাত্রটি এনে মাংসের মাঝখানে একটি স্টিলের বাটি রেখে দিন। তাতে একটি জ্বলন্ত ছোট্ট কয়লার টুকরা দিয়ে দিন। কয়লার টুকরোর ওপরে এক চা চামচ ঘি ঢেলে ৩০ মিনিট চাপা দিয়ে দিন।

আধঘণ্টা পর কড়াই গরম করে তাতে তেল ঢালুন। তেল গরম হয়ে গেলে এলাচ, লবঙ্গ, দারুচিনি ও তেজপাতা ভেজে নিন। একটু ভাজা হয়ে গেলে পেষ্ট করে রাখা পেঁয়াজ ও কাজু বাদামের মিশ্রণটি দিয়ে পাঁচ মিনিট ভালো করে নাড়তে থাকুন। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো কড়াইতে দিয়ে অল্প আঁচে ভালো করে কষিয়ে নিন। তারপর গরম মশলা এবং স্বাদমতো লবণ দিয়ে পানি ঢেলে দিন। এবার ১৫ মিনিট চাপা দিয়ে রাখুন। মাংস সেদ্ধ হয়ে গেলে উপরে কাসৌরি মেথি ছড়িয়ে দিন। এবার দু’মিনিট ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি রেশমি চিকেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী