,

ট্রাম্পের বরখাস্ত কর্মকর্তাকে উপদেষ্টা বানালেন বাইডেন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া এক কর্মকর্তাকে উপদেষ্টা বানিয়েছেন বাইডেন। মূলত করোনাভাইরাস মোকাবেলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করতে যাওয়া উপদেষ্টা বোর্ড সদস্যদের নামের তালিকা ঘোষণা করেছেন বাইডেন।

আগামী ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এ বোর্ড সদস্যরা মহামারী মোকাবেলায় তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এ তালিকায় রয়েছেন ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা রিক ব্রাইট।

ট্রাম্প প্রশাসন মহামারীর আগাম সতর্কতা আমলে নেয়নি- এমন তথ্য ফাঁস করে দেয়ার পর তাকে সরিয়ে দেয়া হয়।

এদিকে নির্বাচনী প্রচারকাল থেকে করোনা মোকাবেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা বলে আসছেন বাইডেন। সোমবার বাইডেনের শিবির থেকে করোনা টাস্কফোর্সের উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়। এ তালিকায় রিক ব্রাইটকে রাখা হয়েছে।

বাইডেনের করোনা টাস্কফোর্সে থাকবেন সাবেক সার্জন জেনারেল ভিবেক মুর্থি, খাদ্য ও ওষুধ প্রশাসনের সাবেক কমিশনার ডেভিড কেসলার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের ড. মার্সেল্লা নানেজ-স্মিথ। এ ছাড়া আরও ১৩ সদস্যের মধ্যে থাকবেন কাউন্সিল অন ফরেন রিলেশন্সের গ্লোবাল হেলথবিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো ড. লুসিয়ানা বোরিও এবং ওবামা আমলের স্বাস্থ্য উপদেষ্টা ড. জেকে এমানুয়েল। বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা