,

বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার দিল ভারত

news-image

বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে ঘোড়া ও ককুকুরগুলো বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল হুমায়ুন কবির এবং ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল এন এস খুদ্যো উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, দুই দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

এদিকে উপহারের ঘোড়া ও কুকুর হস্তান্তর দেখতে সীমান্তে বসবাসকারী শত শত মানুষ ভীড় জমান।

উপহার হস্তান্তরের আগে সীমান্তে দুই বাহিনীর কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
জানা যায়, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে ৫০টি ঘোড়া উপহার দেওয়ার কথা জানায় ভারতীয় সেনাবাহিনী। তার প্রথম চালানের ২০ টি ঘোড়া বাংলাদেশে প্রবেশ করে। ঘোড়া ও কুকুরগুলো সাভার ক্যান্টনমেন্ট নেওয়া হবে।

বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিকের মেজর জেনারেল হুমায়ন কবীর জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের ইতিহাস দীর্ঘ দিনের। এ অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও বাড়বে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের