শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬৯ স্থাপনায় এডিসের লার্ভা, ১৩ ভবন মালিককে জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে প্রায় প্রতিদিনই আসছে নতুন ডেঙ্গু রোগী। রোগটির বাহক সম্পর্কে সচেতন করা হলেও সবাই মানছেন না। অব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে জন্ম নিচ্ছে এডিস মশা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে মঙ্গলবারও ৬৯টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে।

চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির চিরুনি অভিযান অব্যাহত। মঙ্গলবার অষ্টম দিনের মতো অভিযানে রাজধানীর ৬৯টি স্থাপনায় এডিস মশার লার্ভা পেয়ে জরিমানা করেছে সংস্থাটি।

এডিস মশার লার্ভা ও মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ার দায়ে ১৩ ভবন মালিককে দুই লাখ ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

ডিএনসিসি জানায়, মঙ্গলবারের অভিযানে ডিএনসিসির পরিদর্শক দলের সদস্যরা ৫৪টি ওয়ার্ডের ১৩ হাজার ৬৪০টি স্থাপনা পরিদর্শন করেছেন। এরমধ্যে ৬৯টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। আট হাজার ৭৩৫টি স্থাপনায় ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পাওয়া যায়। যা ছিল এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ।

ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা সেসব ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি অপসারণ করে সেখানে মশার কীটনাশক ছিটিয়ে দিয়েছেন।

স্বাস্থ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ৭৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬৫ জন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ